মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

ফের বাসা থেকে পালানোর চেষ্টা করেছেন সেই খতিব!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুহিবুল্লাহ মিয়াজী আবারও বাসা থেকে পালানোর চেষ্টা করেছেন। সম্প্রতি এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সিসিটিভি ফুটেজের ওই ভিডিওতে দেখা যায়, খতিব মুহিবুল্লাহ মিয়াজী বাসা থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন পেছনে পেছনে দৌড়ে গিয়ে আরেকজন তাকে ধরে নিবৃত করার চেষ্টা করেন।

কিছুক্ষণের মধ্যে সেখানে স্থানীয় মানুষের জটলা বেঁধে যায়। এত আর পালাতে পারেননি মুহিবুল্লাহ। এর আগে অপহরণ বলে নাটক সাজানোর ঘটনায় নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন তিনি।

ওই ঘটনার বর্ণনা দিয়ে মুহিবুল্লাহ বলেন, 'আমি হাঁটতে গেছি। হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় এলো যে আমি চলতে থাকি, যাই। কোন দিকে যাই, বলতে পারি না। একপর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মীরের বাজার নামছি। নামার পরে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই। 

তিনি বলেন, 'সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই বাসে উঠি। সে শ্যামলী না কোন যায়গায় যেন নামাইছে। এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলি গেছি। ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি। কই যাব, খেয়াল হইল যে আমি পঞ্চগড় যাই। অনেক রাতে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না চিনি না, হাঁটতেছিলাম।’

জে.এস/

মুহিবুল্লাহ মিয়াজী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250