সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে বাধা নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার তার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ হলো—বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। বিদ্বেষমূলক কথা প্রচলিত বা আন্তর্জাতিক কোনো আইনেই বলা যায় না।

আমিনুল ইসলাম বলেন, ‘উনার স্বাভাবিক কথাবার্তার ওপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে উনি দণ্ডপ্রাপ্ত এবং উনার রায় কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাই সরকারের কাজ।’

চিফ প্রসিকিউটর বলেন, উনি দেশে ফিরলে যদি আপিল করার আইনগত সুযোগ থাকে এবং উনি আপিল করেন, তবে আপিল নিষ্পত্তি সাপেক্ষে রায় কার্যকর হবে। আর যদি আপিলের সুযোগ না থাকে, তবে আইন অনুযায়ী রায় বাস্তবায়ন হবে। আইনের ২১ (২) বা ২১ (৩) ধারা অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করতে হয় এবং এরপর আর আপিল করার সুযোগ নেই।

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের সার্বিক পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের মধ্যে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো তদন্ত ও বিচার শেষ করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন।

মো. আমিনুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250