বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

অন্যের বিয়ে ভেঙে মাসে লাখ টাকা আয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্যের বিয়ে ভেঙে দিয়ে টাকা আয় করা যায় এমন উপায় হয়তো কেউ কখনো ভাবতেই পারিনা আমরা। তবে এমনই এক অবিশ্বাস্য কাজ করেছেন স্প্যানিশ ব্যক্তি। এরই মধ্যে স্পেনের টক অব দ্য টাউন হয়ে উঠেছেন তিনি। তবে টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার কারণে সব দেশেই তার পরিচিতি বেড়েছে।

অ্যান্টেনা ৩ এর ওয়াই আহোরা সন সলেস নামের টিকটক অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভিডিও পোস্ট করা হয়। তিনি দাবি করেন যে, বেশিরভাগ লোকেরা তাদের বিয়ের দিনটিকে তাদের জীবনের সবচেয়ে সুখী হিসেবে দেখেন। তবে কারো জন্য এটি একটি দুঃস্বপ্ন। সেই সব মানুষেরাই তার ক্লায়েন্ট হতে পারেন।

অর্থাৎ যারা বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আর না বলতে পারছেন না। হয়তো কোনো কারণে এই বিয়েটা আর তিনি করতে চাইছেন না। কিন্তু না বলার সময় বা সুযোগ কোনোটিই নেই। তারা আর্নেস্টোর স্মরণাপন্ন হচ্ছেন।

আরও পড়ুন: কারখানায় ঘাস তৈরি, প্রযুক্তির এক নতুন উদ্ভাবন

আর্নেস্টো ক্লায়েন্টের বিয়ে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেয় এবং তাদের জীবনের প্রেমিক বা প্রেমিকা হিসেবে উপস্থাপন করে। ইভেন্টটি বাতিল করার জন্য তাদের একসঙ্গে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। কান্নাকাটি করেন প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পেতে।

এজন্য তিনি ফিস নেন ৫০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার টাকা। তবে এই ফি বেড়ে যায় সেখানকার পরিস্থিতির উপর। অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে তাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। যেমন ধরুন যদি তাকে থাপ্পড়, ঘুষি বা লাথি দেওয়া হয় তবে তাকে আরও বেশি অর্থ দিতে হবে। প্রতিটি থাপ্পড়ের জন্য ৫০ ইউরো।

আর্নেস্টো মজা করে বলেন, পালানোর জন্য আমি দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু আমি সচেতন যে যতবারই আমি আঘাত পাই, ততবারই আমি বেশি পারিশ্রমিক পাই। তাই যদি আমি ধীরগতিতে যেতে পারি তাহলে অর্থও বেশি পাবো। ব্যাপারটা তার অনুসারীরা বেশ মজার হিসেবেই নিয়েছেন। তবে আর্নেস্টো যে এভাবে আয় করছেন এটা অনেকেই অবিশ্বাস্য ভাবছেন।

বিশ্বাস করুন বা না করুন, আর্নেস্টোর বিয়ে ভাঙা পরিষেবাটি বেশ জনপ্রিয় এরই মধ্যে। তিনি এটাও জানিয়েছেন, ২রা নভেম্বর পর্যন্ত নাকি তার সময়সূচী সম্পূর্ণভাবে বুক হয়ে গেছে।

এসি/কেবি

বিয়ে লাখ টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250