শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

বিল গেটস নিজের সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৯ই মে ২০২৫

#

ছবি : সংগৃহীত

বিশ্বের পঞ্চম শীর্ষ ধনকুবের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, তিনি আগামী ২০ বছরের মধ্যে তার সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন। খবর বিবিসির।

গতকাল বৃহস্পতিবার (৮ই মে) এক ব্লগ পোস্টে বিশ্বের অন্যতম এই ধনকুবের বলেন, ‘আমি মারা গেলে মানুষ অনেক কিছু বলবে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, ওই সব ব্যক্তির কেউ যেন বলতে না পারেন—‘তিনি ধনী অবস্থায় মারা গেছেন’।

বিল গেটস জানান, তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে দান বাড়াবেন। তার নামে থাকা ফাউন্ডেশন ইতিমধ্যেই স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে ১০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশনের কাজ বন্ধ করে দেওয়া হবে।

এদিকে ৬৯ বছর বয়সী বিল গেটস জানা, আগামী দুই দশকে তার ফাউন্ডেশন আরও ২০ হাজার কোটি ডলার খরচ করবে। ত এটি বাজার ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করবে।

বিল গেটস বলেন, বিনিয়োগকারী ও মানবহিতৈষী ব্যক্তি ওয়ারেন বাফেটসহ অন্য দানশীল ব্যক্তিদের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন।

এ ছাড়া বিল গেটসের ব্লগে একটি টাইমলাইন শেয়ার করা হয়েছে, যেখানে তার বর্তমান সম্পদের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে, তার বর্তমান মোট সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০ কোটি ডলার। এতে একটি বড় তিরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে—২০৪৫ সালের মধ্যে এ সম্পদ প্রায় শূন্যে নেমে আসবে।

আরএইচ/

বিল গেটস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250