মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

গুগল আনছে নতুন চমক, জানা গেলো পিক্সেল ৯এ আসার তারিখ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসছে গুগল পিক্সেল ৯এ। এ নিয়ে সম্প্রতি নানা জল্পনা শোনা যাচ্ছে। ডিলল্যাবসের এক রিপোর্ট অনুযায়ী, নতুন এই পিক্সেল ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও টেনসর জি৪ প্রসেসর থাকবে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুগল পিক্সেল ৯এ ইউরোপের বাজারে ১৯শে মার্চ ছাড়া হবে। বিক্রি শুরু হতে পারে ২৬শে মার্চ থেকে। সেখানে ফোনটির বেস মডেলটি ৫৪৯ ইউরো মূল্যে পাওয়া যাবে। ১২৮ জিবি স্টোরেজের বেস মডেলের দাম বাংলাদেশে প্রায় ৬৯,৫০৮ টাকার সমান। ২৫৬ জিবি স্টোরেজ অপশনেও মিলবে, যার দাম ৬৪৯ ইউরো (প্রায় ৮২,০০০ টাকা)।

আরো পড়ুন : চশমা থেকেই করা যাবে ফোন কল!

ইউরোপে ১২৮ জিবি মডেলটি আইরিস, অবসিডিয়ান, পিওনি, পোরসেলেন — এই চারটি রঙে পাওয়া যাবে। আর ২৫৬ জিবি মডেলটি কেবল আইরিস এবং অবসিডিয়ান রঙে মিলবে। উল্লেখ্য, পিক্সেল ৯এ ভারতে আসার কথা রয়েছে, তবে বাজারে আসার দিনক্ষণ এবং দাম এই মুহূর্তে অজানা।

গুগল পিক্সেল ৯এ স্পেসিফিকেশন (সম্ভাব্য)

গুগল পিক্সেল ৯এ ফোনটি টেনসর জি-৪ চিপসেটের সঙ্গে আসতে পারে, যা পিক্সেল ৯ সিরিজেও রয়েছে। এতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ মিলবে। ৬.৩ ইঞ্চি অ্যাকুয়া ডিসপ্লে এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন থাকবে। প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের, সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।

এস/ আই.কে.জে


গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250