আগামী ২৮শে ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
সোমবার (২৪শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস বলেন, অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে সময়ের দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন। অভ্যুত্থান পরবর্তী এই সাত মাসে আমাদের অভিজ্ঞতা হচ্ছে সেই ৫ই আগস্ট নতুন বাংলাদেশকে যে জায়গায় কল্পনা করেছি সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই। আমাদের জায়গা থেকে বিশ্বাস করি হাজারো শহীদের জীবনের ওপর, ভাইবোনের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামীর প্রজন্মকে উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা এই লড়াইটি করে যেতে চাই।
তিনি বলেন, সেই লড়াই সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী ২৮শে ফেব্রুয়ারি বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে।
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন