মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দশ বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। যেখানে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১-১ সমতায় দুই দল। ফলে টাইগারদের জন্য আজ ম্যাচ ভিন্ন; লঙ্কানদের হারাতে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা। বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই এখন আর শুধুই প্রতিদ্বন্দ্বিতা নয়, এ যেন সত্যকার বাঘে-সিংহের লড়াই।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে তীরে গিয়ে তরী ডুবেছিল বাংলাদেশের। তবে পরের ম্যাচেই বড় ব্যবধানে জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সিরিজ নির্ধারণী।

শনিবার (৯ই মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে এখনও পর্যন্ত সমতা বিরাজ করায় দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: শ্রীলংকাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে শেষ বলের রোমাঞ্চে হেরেছিল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন সাদিরা সামারাবিক্রমা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন জাকের। এই তরুণের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশ হেরেছিল ৩ রানের ব্যবধানে।

এরপর দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা আগে ব্যাট করে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এসকে/ 

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250