বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

সরকারের আদেশ অনুযায়ী নির্বাচনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

কর্নেল মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার নির্দেশ দিলে নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে তারা। এমনটি জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৯শে জুন) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো সরকারের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো আদেশ পাইনি। তবে যখন নির্দেশনা আসবে, আমরা তা পালন করব।’

‘মব ভায়োলেন্স’ বা জন-আতঙ্ক তৈরি করা সহিংসতার বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। রংপুরের সাম্প্রতিক ঘটনায় সময়মতো উপস্থিত হয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মব ভায়োলেন্স অনেকটাই কমে এসেছে।’

ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কর্নেল শফিকুল বলেন, ‘বাস, রেল ও লঞ্চ টার্মিনালসহ স্পর্শকাতর এলাকায় আমাদের সদস্যরা দিন-রাত টহলে ছিলেন। নারী অফিসাররাও দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। আমরা ঈদের সময় ১ হাজার ২৫৫টি গাড়ি থেকে যাত্রীদের ৩৫ লাখ টাকার বেশি ফেরত দিতে পেরেছি।’

তিনি আরও জানান, এবার ঈদের তুলনায় বিগত ঈদগুলোর চেয়ে দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে।

সম্প্রতি জাতীয় পতাকা বিক্রেতাকে পেটানোর ঘটনায় কর্নেল শফিকুল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক ও বিচ্ছিন্ন। আমরা পতাকা বিক্রেতাকে ডেকে দুঃখ প্রকাশ করেছি এবং তাকে এক লাখ টাকা সহায়তা দিয়েছি, যাতে তিনি ব্যবসা চালিয়ে যেতে পারেন।’

ভারত ও মিয়ানমার সীমান্তে পুশ-ইন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন, ‘এ মুহূর্তে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড তৎপর রয়েছে। টহল, ক্যাম্প ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর সম্পৃক্ততা এখনো প্রয়োজনীয় মনে করা হয়নি।’

সম্প্রতি শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী গোপনীয়তা বজায় রেখে অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250