মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আমরা সাকিবের শূন্যতা ভালোভাবে পূরণ করবো : হৃদয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এর আগেও বাংলাদেশ দল সাকিব আল হাসানকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তবে এবার একটু ভিন্ন পরিস্থিতি। আগে তার ফেরার সম্ভাবনা থাকলেও, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সেই সুযোগ আর নেই।

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে জানান এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন সাকিব। তার ইচ্ছেপূরণ হবে কি না সেটা সময় বলে দিবে।

সাকিবকে ছাড়াই এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। তবে ভারতের টি-টোয়েন্টি তিনি না থেকেও আছেন। কারণ সংবাদ সম্মেলনে যে আসেন, তাকেই কথা বলতে হয় সাকিব ইস্যুতে।

গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। রোববার (৬ই অক্টোবর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ জন্য শুক্রবার (৪ই অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অভিজ্ঞ সাকিবের বিকল্প হিসেবে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো...অবশ্যই উনি যেহেতু এতোদিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং-বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করবো, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’

আরো পড়ুন : নারী বিশ্বকাপে বিশেষ জার্সি, রয়েছে পাঁচ প্রিয়জনদের নাম!

শনিবার (৫ই অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশ দলের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন হবে, এ প্রশ্নের জবাবে হৃদয় বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করবো। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো।’

নিঃসন্দহে বাংলাদেশের সেরা সুপারস্টার সাকিব। পরে বাংলাদেশ দল থেকে সুপারস্টারের তকমা কে পেতে পারে, এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না। এটা সময়ই বলে দেবে। দিন শেষে আগে পারফর্ম করাটা ম্যাটার করে। পারফর্ম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয় দেখা যাবে এখান থেকেই ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফর্ম করতে চায় এবং চেষ্টা করবো ভালো কিছু করতে।’

তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফর্মকে এগিয়ে রাখছেন হৃদয়, ‘অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে ওই অনুযায়ী খেলতে পারি, তাহলে যেকোনো জায়গায় আমাদের অর্জন কঠিন কিছু হবে না।’

এস/কেবি

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250