রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

সাত মাসের গর্ভাবস্থায় অলিম্পিকে মিশরীয় নারী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাত মাসের গর্ভাবস্থায় অলিম্পিকে অংশ নিয়েছেন মিশরীয় নারী ফেন্সার নাডা হাফেজ। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে অংশ নেওয়ার ধারাবাহিকতায় প্যারিসে আসেন তিনি। র‌্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে থাকা এই ফেন্সার প্রথম ম্যাচে হারিয়ে দেন সাত নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তারতাকোভস্কিকে। পরে শেষ ষোলোতে তিনি হেরে যান কোরিয়ার জন হাইয়ংয়ের কাছে।

চলমান প্যারিস প্রথম ম্যাচে জয়ের পর খ্যাপাটে উদযাপনে মেতে ওঠেন নাডা। তার চোখে ছিল জলের ধারা। বিদায়ের পর দর্শকদের দিকে আবেগময় ভঙ্গিতে হাত নাড়েন তিনি। সে সবের কারণ বোঝা যায় পরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখলেও আসলে ছিল তিনজন! আমি, আমার প্রতিদ্বন্দ্বী ও পৃথিবীতে আসার অপেক্ষায় থাকা আমার ছোট্ট বাচ্চা!

আরো পড়ুন : ধোনিকে কি পরের আইপিএলে দেখা যাবে?

‘শেষ ষোলোতে জায়গা করে নিতে পেরে নিজের দারুণ গর্বের কথা জানাতে পোস্টটি লিখছি। এবারের অলিম্পিক আমার জন্য আলাদা। আমি তিনবারের অলিম্পিয়ান, কিন্তু এবার বয়ে নিয়েছি ছোট্ট এক অলিম্পিয়ানকেও!’

তিনি লিখেছেন, ‘জীবন ও খেলাধুলার মধ্যে এই সমন্বয়ের লড়াইটি কোনোমতেই তীব্র ও তেজোদীপ্ত কিছুর চেয়ে কম নয়। তবে সবটুকুই উপভোগ্য ও উপযুক্ত।’

এই যাত্রায় তার পাশে ছিলেন স্বামী ইব্রাহিম ইহাব। তাকে নিয়ে এই ক্রীড়াবিদ আরও লিখেছেন, আমি সৌভাগ্যবান, আমার সঙ্গী (স্বামী ইব্রাহিম ইহাব) ও পরিবারের বিশ্বাস পেয়েছি বলে এতদূর আসতে পেরেছি।

তবে প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচেই থমকে গেলেন নাডা। তার তৃতীয় অলিম্পিক অভিযান শেষ হয়ে গেছে দুই ম্যাচেই।

এস/ আই.কে.জে/ 


অলিম্পিক মিশরীয় নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250