মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

কোন সন্দেহ ছাড়াই এটাই আমার শেষ ইউরো: রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্লোভেনিয়ার বিপক্ষে অগণিত সুযোগ মিস, সঙ্গে শেষ সময়ে পেনাল্টিতেও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি মিস করার পর তার কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে পেনাল্টিতে গোল করলেন এবং দলও জিতলো ৩-০ ব্যবধানে।

দলের এমন দারুণ জয়ে শেষ হাসি ঠিকই হাসলেন, এই আল নাসর তারকা। ম্যাচ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, `কোন সন্দেহ ছাড়াই এটা আমার শেষ ইউরো কাপ।‘

আরো পড়ুন: পর্তুগালকে কোয়ার্টারের টিকিট এনে দিলেন গোলরক্ষক কস্তা

পর্তুগিজের একটি পত্রিকাকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, `কিন্তু আমি আবেগাপ্লুত নই। আমি সব কিছু ছাপিয়ে এগিয়ে যাচ্ছি পূর্ণ উদ্যম নিয়ে। আমি সমর্থক, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে তাদের দেখে অনুপ্রেরণা পাই।‘

রোনালদোর আর নিজেকে প্রমাণের কিছু নেই। এমনটাই মনে করে এই ইউরো জয়ী ফুটবলার বলেন, `ফুটবল ছেড়ে দেওয়াটা বিষয় নয়, আমার এখানে জয় ছাড়া অন্য কি বিকল্প আছে? এখানে আমরা এক পয়েন্ট বেশি বা কমের জন্য আসিঞ্জ। মানুষকে খুশি করতে পারাটাই আমাকে অনুপ্রেরণা দেয়।

সূত্র: ও‘জোগো

এসি/

ইউরো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250