রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

সাগরে ফের লঘুচাপ, নিম্নচাপে পরিণত হয়ে আসছে বৃষ্টি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। মাত্র কয়েক দিন আগে একটি লঘুচাপ দুর্বল হয়ে বিলীন হয়। এরপর গতকাল শুক্রবার (২৪শে অক্টোবর) সকালে নতুন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

এবারের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী, এর প্রধান প্রভাব পড়বে ভারতের উড়িষ্যা উপকূলে। বাংলাদেশের উপকূলে আংশিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ‘নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এর প্রধান প্রভাব ভারতের উপকূলে পড়বে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আংশিক প্রভাব থাকতে পারে, আর এর প্রভাবে বুধবারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’

চার দিন আগে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং বাংলাদেশের উপকূলে কোনো প্রভাব ফেলেনি। প্রায় এক সপ্তাহ ধরে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি নেই। এতে গরম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 

জে.এস/

আবহাওয়ার খবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250