সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

খনিতে মিলল কোটি টাকার হীরা, ভাগ্য ঘুরলো শ্রমিকের!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

রাজু গৌড় নামের এক শ্রমিক ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলার একটি খনিতে খনন কাজ করতে গিয়ে বড় আকারের একটি হীরার সন্ধান পেয়েছেন। বর্তমান বাজারে ১৯ দশমিক ২২ ক্যারেটের এই হীরাটির মূল্য অন্তত ৮০ লাখ রুপি বা ১ কোটি ১২ লাখ ৩২ হাজার টাকা।

হীরাটি পাওয়ার পর জেলা প্রশাসকের (কালেক্টর) কার্যালয়ে সেটি জমা দিয়েছেন রাজু। কালেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, শিগগিরই হীরাটি নিলামে তোলা হবে। তারপর সেখান থেকে প্রাপ্ত অর্থ থেকে সরকারের পাওনা অর্থ ও কর কেটে রেখে বাকি অর্থ রাজুকে দেওয়া হবে।

প্রসঙ্গত, পান্না জেলাটির অবস্থান মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে। এই অঞ্চলের জেলাগুলোতে ছোটো ছোটো অসংখ্য হীরার খনি রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের ভূতত্ব বিভাগের তথ্য অনুযায়ী, বুন্দেলখণ্ড অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন খনিতে এখনও মজুত রয়েছে ১২ লাখ ক্যারেটের সমপরিমাণ হীরা।

এসব হীরার অবস্থান ভূপৃষ্ঠের একেবারেই অগভীরে। ফলে সেখানে হীরার অনুসন্ধান চালানোর জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন পড়ে না। সাধারণ বহনযোগ্য যন্ত্র দিয়েই অনুসন্ধান সম্ভব।

আরো পড়ুন : ইতিহাসে সবচেয়ে কম স্থায়িত্বের বিয়ে, তিন মিনিট পরই ডিভোর্স!

বুন্দেলখণ্ড অঞ্চলের বাসিন্দাদের অনেকেই সরকারের কাছে এক বছরের জন্য বিভিন্ন খনি লিজ নিয়ে সেগুলোতে অনুসন্ধান চালান। তবে সবসময় যে খনিতে হীরা মিলবে তেমন কোনো নিশ্চয়তা নেই। মূলত বর্ষাকালেই চলে এই অনুসন্ধান কার্যক্রম।

রাজুও তাদের মতোই একজন। গত ১০ বছর ধরে সরকারের কাছ থেকে খনি লিজ নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন তিনি। অন্যান্যদের মতো বর্ষাকালে তিনি খনিতে অনুসন্ধান করেন, আর বছরের বাকি সময় ব্যস্ত থাকেন কৃষিকাজে। এবারই প্রথম ভাগ্য সুপ্রসন্ন হলো তার, পেলেন হীরার দেখা।

গণমাধ্যমকে রাজু গৌড় বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত। আমার অভাব-কষ্টের দিন শেষ হচ্ছে। সরকারের কাছ থেকে যে টাকা পাবো, তা সন্তানদের পড়াশোনা ও জমি কিনতে ব্যয় করবো।”

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে/


হীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250