শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দোল্লাহিয়ান ও অন্যান্য সহযাত্রীদের দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। 

মঙ্গলবার (২১শে মে) ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সকালে ইরানের তাবরিজ শহরে জানাজা শুরু হয়েছে। লাখো ইরানি নাগরিক প্রেসিডেন্ট রাইসি ও তার সাত সহযাত্রীর দাফনে যোগ দিতে উত্তর-পশ্চিমাঞ্চলের শহর তাবরিজের একটি কেন্দ্রীয় স্কয়ার থেকে পায়ে হেঁটে রওনা হন। এসময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি। 

আরো পড়ুন: রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের রহস্য উদঘাটনে তদন্ত শুরু

ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে রোববার (১৯শে মে) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এইচআ/  

জানাজা ইব্রাহিম রাইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250