ছবি: সংগৃহীত
ভারত থেকে আমেরিকার আমদানি করা পণ্যের ওপর আরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। খবর এএফপির।
সোমবার (৪ঠা আগস্ট) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট। এমন সময় তিনি এ হুমকি দিলেন, যখন ৭ই আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর আমেরিকার পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন, সে বিষয়টি আমলে নিচ্ছে না ভারত। এ কারণে তিনি ভারতের পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ বাড়াবেন। আমেরিকাকে এই শুল্ক পরিশোধ করবে ভারত।
গত ৩১শে জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। আদেশ অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। ৭ই আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন