মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভারতের সঙ্গে আরও তিনটি বাস রুট চালু করবে বিআরটিসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও তিনটি আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার কথা ভাবছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

সংস্থাটি ঢাকা-শিলিগুড়ি, চট্টগ্রাম-ঢাকা-কলকাতা ও কক্সবাজার-চট্টগ্রাম-আগরতলা রুটের সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।তিনি বলেন, পরিকল্পনাটি চূড়ান্ত করতে এবং বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হবে। 'আশা করি এই নতুন রুটে বিআরটিসি বাস সার্ভিস ভালো হবে।'

বর্তমানে শ্যামলী এনআর পরিবহন বিআরটিসির তত্ত্বাবধানে ঢাকা-কলকাতা, ঢাকা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বাস পরিচালনা করে।

আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি বিআরটিসি দেশের ভেতরেও উদ্ভাবনী বাস সার্ভিস চালু করেছে। এ সার্ভিস আর্থিকভাবে লাভজনক হওয়ার পাশাপাশি যাত্রীদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

বিআরটিসিই প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস সার্ভিস চালু করে। গত বছরের ১৮ সেপ্টেম্বর মাত্র আটটি বাস নিয়ে এ রুটে সেবা চালু করে, এখন ১২ থেকে ১৪টি ডাবল-ডেকার বাস চলে। প্রতিদিন প্রায় ৪০টি ট্রিপ দেয়৷

এই সার্ভিস যাত্রীদের ভালো সাড়া ফেলেছে।  এখান থেকে দৈনিক প্রায় ৭০ হাজার টাকা নিট লাভ থাকে।

পাবলিক বাস সার্ভিসের গুরুত্ব তুলে ধরে তাজুল বলেন, 'পাবলিক কোম্পানি হিসেবে জনগণকে সেবা দেওয়াই আমাদের প্রথম অগ্রাধিকার। এটা মাথায় রেখেই আমরা প্রথমে এক্সপ্রেসওয়েতে বাস সার্ভিস চালু করি। এখন এটি লাভজনক রুটে পরিণত হয়েছে।'

এছাড়া ফার্মগেট থেকে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পর্যন্ত শাটল সার্ভিস এবং চট্টগ্রামে 'স্মার্ট স্কুল বাস সার্ভিস'ও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান। 

এছাড়া সিটি কর্পোরেশনের উপর্যুপরি আহ্বানের পরিপ্রেক্ষিতে ঢাকায় স্কুল বাস সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিআরটিসির অন্যান্য জনপ্রিয় সার্ভিসগুলোর মধ্যে আছে চট্টগ্রামের ডিসি পার্ক এবং কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে ছাদখোলা ট্যুরিস্ট বাস এবং কক্সবাজার রেলস্টেশনে আসা পর্যটকদের জন্য শাটল সার্ভিস।

বর্তমানে বিআরটিসি সারা দেশে বিভিন্ন রুটে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে প্রায় ১ হাজার ২৫৩টি বাস পরিচালনা করছে।

৪০০টি বৈদ্যুতিক এসি বাস, ৩৪০টি সিএনজিচালিত এসি বাস এবং ২০০টি ডিজেলচালিত এসি বাস যুক্ত করে যাত্রীদের ভ্রমণে স্বাচ্ছন্দ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বিআরটিসি চেয়ারম্যান জানান, গাড়ি ক্রয়ের জন্য ইতিমধ্যেই আদেশ দেওয়া হয়েছে।

ওআ/

বিআরটিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250