সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে অংশীদার হতে আগ্রহী ভারত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সুখবর

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে ভারত ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাই কমিশন আয়োজিত ‘ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট - এসআইডিই-২০২৪’ বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান। 

সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম. আর. শামীম।

হাই কমিশনার উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকসমূহ ভাগ করে নিতে ইচ্ছুক ভারত। যার মধ্যে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি।

এসময় তিনি প্রতিরক্ষা উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করার প্রস্তাবও রাখেন।

হাই কমিশনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মেইক ইন ইন্ডিয়া” ও “মেইক ফর দ্য ওয়ার্ল্ড” এর দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরেন। যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগকে উৎসাহিত করেছে এবং ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

আরও পড়ুন: সম্পর্কে টানাপোড়েনের মধ্যেও মালদ্বীপে গতি পাচ্ছে ভারতীয় প্রকল্প

হাই কমিশনার এসআইডিইকে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন। যার মধ্যে ভারত সরকার কর্তৃক বাংলাদেশ সরকারকে প্রদত্ত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিটের ব্যবহার অন্তর্ভুক্ত।

ভারতের সরকারি-বেসরকারি বেশ কয়েকটি প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই আয়োজনে অংশগ্রহণ করে। সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/ 

ভারত বাংলাদেশের প্রতিরক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250