শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

বর্ষায় খুশকির সমস্যা দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সারাবছরই কারো কারো চুলের কোনো না কোনো সমস্যা থাকে। তবে শীত ও বর্ষাকালে তা বাড়ে। বিশেষ করে খুশকির সমস্যা বেশি দেখা দেয়। এতে অস্বস্তিও বাড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া সমাধান অনুসরণ করতে পারেন। 

লেবু

চুলের যত্নে লেবুর তুলনা নেই। খুশকি তাড়াতেও লেবু ব্যবহার করতে পারেন। লেবুর রস বের করে চুলের গোড়ায় লাগান। তারপর হালকা গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। এ পদ্ধতি খুশকির সমস্যা কমাবে।

পেঁয়াজ

মাথার ত্বকে পেঁয়াজ ব্যবহার করলে ত্বকে রক্তসঞ্চালন ভালো হয়। প্রথমে খানিকটা পেঁয়াজ বেটে নিন। তারপর বাটা পেঁয়াজটি মাথার ত্বকে মেখে রেখে দিন। চাইলে পেঁয়াজের টুকরোও মাথায় ঘষে নিতে পারেন। তাতেও একই উপকার পাবেন। তারপর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

খাবার সোডা, দই ও পুদিনা পাতা

খাবার সোডা এবং দই- দুটিই খুশকি দূর করতে সাহায্য করে। দই, এক চিমটে খাবার সোডা ও পুদিনা পাতার কুচি দিয়ে একটি মিশ্রণ বানান। তারপর মাথার ত্বকে ভালো করে মাখিয়ে নিন। কিছুক্ষণ পরে শ্যাম্পু করে হালকা গরম পানিতে ধুয়ে নিন।

টি-ট্রি অয়েল

খুশকি হলে মাথার ত্বকে টি ট্রি অয়েল মালিশ করুন। নিয়মিত এ তেল ব্যবহারে খুশকির সমস্যা কমে যাবে।

জে.এস/

খুশকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250