রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

প্রেমিকের সঙ্গে একাধিকবার পালিয়ে যাওয়া স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে স্বামীর গোসল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

দুধ দিয়ে গোসলরত মানিক আলী। ছবি: এনডিটিভি

বিচ্ছেদ যন্ত্রণার অনুভূতি দেয়; কখনোবা এটি মানুষকে সুখী করে। দু'জন মানুষ একই ছাদের নিচে দীর্ঘদিন থাকার পর একপর্যায়ে যখন পরস্পর থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন কষ্ট লাগাটাই স্বাভাবিক। অবশ্য বিপরীতটা যে ঘটে না, তা নয়। বিচ্ছেদকে মুক্তি বা স্বাধীনতা হিসেবে দেখেন—এমন মানুষের সংখ্যা দুনিয়ায় নেহাতই কম নয়। এই স্বাধীনতা একেকজন একেকভাবে উদ্‌যাপন করেন।

সম্প্রতি ভারতের আসামের মানিক আলী সম্পূর্ণ ভিন্নভাবে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন। যেদিন তার আইনজীবী তাকে স্ত্রীর সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হওয়ার খবর দেন, আনন্দে সেদিন তিনি দুধ দিয়ে গোসল করে স্বাধীনতা উদ্‌যাপন করেন! শুধু তা-ই নয়, এই গোসল করার দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি, যা ভাইরাল হতে বেশি সময় নেয়নি। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না তার। মানিক ও তার প্রতিবেশীদের অভিযোগ, তার স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তারা দু'জনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন।

মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি তুলে দুধ গায়ে ঢালছেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আজ আমি স্বাধীন। সে (তার স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এতদিন চুপ ছিলাম। আমার আইনজীবী শনিবার (১২ই জুলাই) আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই স্বাধীনতাকে উদ্‌যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দুইবার তাকে ফেলে প্রেমিকের কাছে চলে যান। এরপর এই দম্পতি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।

জে.এস/

ভারত বিবাহবিচ্ছেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!্ড।

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

Footer Up 970x250