শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আমিরকে বৃদ্ধ বলায় যে জবাব দিলেন নায়ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজের বয়স মানতে যেন নারাজ মিস্টার পারফেকশনিস্ট। নায়ক মনে করেন, বয়স তার কাছে সংখ্যা মাত্র! আগামী মাসেই বয়স ৬০ বছর পূর্ণ হবে বলিউড নায়ক আমির খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বয়স নিয়ে এমনটাই জানালেন আমির।

সাক্ষাৎকারে এক সাংবাদিক ‘৬০ বছরের বৃদ্ধ’ বলে সম্বোধন করেন আমির খানকে। সঙ্গে সঙ্গে জবাবও দেন নায়ক। শুধু তাই নয়, নিজের বয়স নাকি এখনও ১৮- এমনও দাবি করেন!

আরও পড়ুন: খারাপ অভিজ্ঞতা আমি মনে রাখি না: চিত্রনায়িকা ববি

অনুষ্ঠানে সেই সাংবাদিক বলেছিলেন, ‘আমির আপনার ৬০ বছর বয়স হয়ে গেছে।’ এই শুনে চমকে যান আমির। জবাবে বলেন, ‘আচ্ছা! আমি তো ভুলেই গিয়েছিলাম। মনে করিয়ে দিলেন! আমার সবে ১৮ বছর বয়স হবে।’

তখন সেখানে উপস্থিত অভিনেতা আলি ফজল বলে ওঠেন, ‘আমিরের বয়স আসলে পেছনের দিকে এগোচ্ছে।’ ওই জবাবে আমির খান বলেন, ‘হ্যাঁ আমার সেই চেষ্টাই রয়েছে। বয়স তো একটা সংখ্যা মাত্র। আমার জন্য আমার বয়স মাত্র ১৮।’

এসি/কেবি

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250