মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আসছে ঈদে টিভিতে ৭ দিনে নতুন ৭ সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দর্শকদের জন্য সাতটি নতুন সিনেমা টিভি পর্দায় নিয়ে আসছে চ্যানেল আই। ঈদ উপলক্ষে টানা সাতদিন ধরে প্রতিদিন সকাল সোয়া ১০টায় চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এসব সিনেমার।

ঈদের দিন সকাল সোয়া ১০টায় প্রচার হবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'ছায়া'। এতে অভিনয় করেছেন আসিফ নুর, বুবলী, সুষমা সরকার ও সিমরিন লুবাবা প্রমুখ।

ঈদের পরদিন একই সময়ে দেখানো হবে 'কুস্তিগীর'। এতে অভিনয় করেছেন বাপ্পি, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে অরুণ চৌধুরী পরিচালিত 'জলে জ্বলে তারা'। এ সিনেমায় রাফিয়া রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম ও শাহেদ আলী প্রমুখ।

ঈদের চতুর্থ দিন দর্শকরা দেখতে পাবেন মিশুক মনি পরিচালিত 'দেয়ালের দেশ'। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন ও জিনাত সানু স্বাগতা।

ঈদের পঞ্চম দিন দেখানো হবে শবনম ফেরদৌসী পরিচালিত 'আজব কারখানা'। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী, সেলিম বয়াতী, কিতাব আলী, মম, মাইমুনা ও অর্পন প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে এম ডি ইকবাল পরিচালিত 'রিভেঞ্জ'। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রোশান, বুবলী ও মিশা সওদাগরকে।

ঈদের সপ্তম ও শেষ দিন প্রচার হবে ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত 'শোধ'। সিনেমাটিতে অভিনয় করেছেন দ্বীপা খন্দকার, রাফিয়া রশিদ মিথিলা, নাদিয়া নদী ও চমকসহ আরও অনেকে।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250