শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নির্বাচনে আমরাই জিতব : কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৪

#

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। উইসকনসিনে এক সমাবেশে দেওয়া বক্তব্যে হ্যারিস বলেছেন, আমরাই আগামী নির্বাচনে জিতব। তিনি তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টা করেন এবং তাদের নিয়ে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্প তার উইসকনসিনের সমাবেশে প্রতিপক্ষ কমলা হ্যারিসকে ব্যাপক আক্রমণ করে কথাবার্তা বললেও দমে যাননি কমলা। তিনিও উইসকনসিনে সমাবেশ করেছেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেছেন, উইসকনসিন এমন একটি যুদ্ধক্ষেত্র, আসন্ন নির্বাচনে যেটিতে জয়ী হওয়া আবশ্যক। উইসকনসিনবাসীর কাছে তিনি ভোট প্রার্থনা করেন।

তবে, কমলার বক্তব্যের শুরুতে একজন প্রতিবাদকারী ‘সিজফায়ার নাউ’ বলে উচ্চ স্বরে স্লোগান দিচ্ছিলেন, মানে, গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। হ্যারিস সেই প্রতিবাদকারীর কথার উত্তর দিয়েছিলেন। কমলা বলেন, ‘আমরা সবাই চাই গাজার যুদ্ধ শেষ হোক’। 

উপস্থিত সমর্থকদের তিনি বলেন যে, এই যুদ্ধ শেষ করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি এক পর্যায়ে প্রতিবাদকারীদের উদ্দেশ করে বলেন, ‘আমাদের সবারই কথা বলার অধিকার আছে। কিন্তু  এখন আমি কথা বলছি।’

এ কথা শুনে সবাই তারস্বরে চিৎকার করে ওঠে এবং এক পর্যায়ে প্রতিবাদকারীরা শান্ত হয়ে যায়। হ্যারিস তার ভাষণ চালিয়ে যান এবং তার সমর্থকদের আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমরা জিতব।’ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এরপর বলেন যে, ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

কমলা বলেন, ‘ট্রাম্প নির্বাচিত হলে দেখা যাবে তিনি তার শত্রুদের তালিকা নিয়ে অফিসে প্রবেশ করছেন। কিন্তু যখন আমি নির্বাচিত হব, তখন আমি একটি টু-ডু লিস্ট (করণীয় তালিকা) করার কাজে মন দিব।’ 

আই.কে.জে/

কমলা হ্যারিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250