শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে সোমবার (৪ঠা মার্চ) শপথবাক্য পাঠ করে দ্বিতীয়বারের মতো দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।  

সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজ আইওয়ান-ই-সদরে পিএমএল-এনের প্রধান শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করিয়েছে প্রেসিডেন্ট আরিফ আলভি। 

আরো পড়ুন: ২০২৩ সালে মালয়েশিয়া ভ্রমণে রেকর্ড করেছেন বাংলাদেশিরা

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি'র চেয়ারম্যান এবং জোটসঙ্গী বিলাওয়াল ভুট্টো-জারদারি, সেনা প্রধান জেনারেল আসিম মুনিরসহ সিন্ধ, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীরা।

এছাড়া পাকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও শেহবাজের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। 

সূত্র: জিওটিভি, বিবিসি

এইচআ/


পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250