মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

আইফোন বিক্রি কমে যাওয়ার কারণ জানালেন জাকারবার্গ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

বর্তমানে প্রযুক্তি দুনিয়ায় অনেক চমক এনেছে অ্যাপল। কিন্তু হঠাৎ করেই বিশ্বের শীর্ষ এই প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশ চটেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্প্রতি জো রোগান পডকাস্ট নামে পরিচিত এক পডকাস্টে প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনের বিষয়ে অ্যাপলের নিন্দা করেছেন তিনি। অ্যাপল দীর্ঘদিন দুর্দান্ত কিছু আবিষ্কার করেনি বলেও জানিয়েছেন জাকারবার্গ। এছাড়া আইফোন বিক্রি কমে যাওয়ার কারণও জানিয়েছেন তিনি।

জাকারবার্গের ভাষ্যে, আইফোন সম্ভবত সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে একটি। তবে স্টিভ জবস আইফোন তৈরির পর অ্যাপল ২০ বছর ধরে আইফোনের ওপরই নির্ভরশীল রয়েছে।

আরো পড়ুন : নতুন বৈদ্যুতিক গাড়ি আনছে হুন্দাই

আইফোন বিক্রির পরিমাণ কমছে উল্লেখ করে জাকারবার্গ অভিযোগ করেন, অ্যাপল অন্যদের চাপ দিয়ে টাকা আয় করতে চায়। অ্যাপ ডেভেলপারদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করার জন্য বর্তমানে অ্যাপল ৩০ শতাংশ কমিশন নিয়ে থাকে। জাকারবার্গ মনে করেন, তৃতীয় পক্ষের প্লাগ-ইন ব্যবহারে সমস্যার কারণে আইফোনের বিক্রি কমে যাচ্ছে।

জাকারবার্গের মতে, অ্যাপল এয়ারপডের মতো প্রযুক্তিপণ্য তৈরি করে থাকে, যা একটি দুর্দান্ত উদ্ভাবন। যদিও আইফোনের সঙ্গে অন্য যন্ত্র যুক্ত করার ক্ষমতা একেবারেই বন্ধ করে দিয়েছে অ্যাপল। আর এ কারণেই মেটার তৈরি রে-ব্যান স্মার্ট গ্লাস সহজে আইফোনে যুক্ত করা যায় না।

সূত্র: ফরচুন

এস/কেবি


মার্ক জাকারবার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250