সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল?

বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে। তথ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার (১৫ই জুন) পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তিনি তাদের পরিবেশ রক্ষায় নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে কাঠের ওপর চাপ দিন দিন বেড়েই যাচ্ছে। এ চাপ কমাতে আসবাবপত্র তৈরিতে কাঠের বিকল্প হিসেবে বাঁশ ব্যবহারে উদ্যোগী হতে হবে। বাঁশ সহজলভ্য, দ্রুত বেড়ে ওঠে ও পরিবেশবান্ধব।

এ ছাড়া পরিবেশ উপদেষ্টা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্রের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি তিনি বাঁশগবেষণা কেন্দ্রে বাঁশ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়ন ও আধুনিক পণ্য উদ্ভাবনের ওপর জোর দেন।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, আধুনিক, টেকসই ও রুচিশীল বাঁশের আসবাবপত্র তৈরি করে, অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণসহ আন্তর্জাতিক বাজারে এগুলো রপ্তানির সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব।

আজকের ওই সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের প্রধানগণসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ উপদেষ্টা পানিসম্পদ উপদেষ্টা বাঁশের ব্যবহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250