শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমনিকে বলবেন আসিফ *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন

দেশীয় সুতার ব্যবহার বাড়াতে ভারত থেকে স্থলপথে আমদানি বন্ধ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিবেশি দেশ ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার (১৫ই এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৫ই এপ্রিল) আগের জারিকৃত প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ প্রজ্ঞাপন জারি করা হয়।  সেইসঙ্গে ওই সব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো বন্ধের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এদিকে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) স্থল পথে ভারত থেকে সুতা আমদানি বন্ধের দাবি জানায়। এরপর মার্চ মাসে এক চিঠিতে পোশাকশিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাকশিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

আর তাই এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আজ মঙ্গলবার (১৫ই এপ্রিল) এ আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও জানা গেছে, দেশে তৈরি সুতা এবং চীন, তুরস্ক, উজবেকিস্তানে উৎপাদিত সুতার দাম প্রায় একই হলেও স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। আর এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করছে। এদিকে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুকে পড়ছে।

আরএইচ/

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250