রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের নিচে নেমে গেল ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। নিজেদের পাতা স্পিনিং উইকেটের ফাঁদে আটকেছে ভারত নিজেই। টম হার্টলির সাত উইকেট আর ওলি পোপের ১৯৬ রানের সুবাদে ২৮ রানে প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। ভারতের এমন হারের বড় প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। এক হারেই ভারত নেমে গিয়েছে তিন ধাপ। চলে গিয়েছে বাংলাদেশেরও নিচে।

ইংলিশদের বিপক্ষে টেস্ট শুরুর আগে পয়েন্ট তালিকায় দুইয়ে ছিল ভারত। তাদের পয়েন্ট শতাংশ ছিল ৫৪.১৬। নতুন চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছিলেন রোহিতেরা। একটিতে হার এবং একটিতে ড্র ছিল। সঙ্গে অবশ্য স্লো ওভাররেটের কারণে কিছু পয়েন্ট কাটা গিয়েছিল তাদের।  

আরো পড়ুন: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

ইংল্যান্ডের কাছে হারের পরে ভারতের পয়েন্ট শতাংশ হল ৪৩.৩৩। পাঁচ ম্যাচের মধ্যে তারা দু’টিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে। একটিতে ড্র করেছে। একইদিনে শামার জোসেফের কল্যাণে টেস্ট হেরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। 

তবে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের পয়েন্টের শতাংশ অবশ্য কমেছে। ১০টি টেস্টের মধ্যে ছ’টি জিতেছে অজিরা। তিনটি ম্যাচ হেরেছেন। একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০। 

তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫০.০০। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্টের শতাংশও ৫০.০০। পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্টের শতাংশও ৫০.০০। ভারতের পরে ছয় নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬। 

পয়েন্ট তালিকায় এতদিন জায়াগ না পেলেও আজ তাতে নাম উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজের। ব্রিসবেনে জেতায় তালিকায় সাত নম্বরে উঠে এসেছে তারা। তাদের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ এখন ২৯.১৬। শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ০.০০।

মূলত পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে পয়েন্ট শতাংশের দিকেই আস্থা রাখছে আইসিসি। 

এইচআ/ আই.কে.জে/

বাংলাদেশ ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250