বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।

আজ বুধবার (১৮ই ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের মাইজদী টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাঙানো ব্যানারটি সরিয়ে নেয়।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। 

আজ বুধবার ভোরে হঠাৎ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়ের প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা দলীয় স্লোগানও দেন।

ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁজনকে আটক করেছে। 

তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানান ওসি।

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250