বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

আজীবন গোল্ডেন ভিসার খবরটি গুজব, জানাল আরব আমিরাতের সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের বরাতে সুখবর ডটকমসহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়—ভারতীয় ও বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু হয়েছে। বলা হয়, মনোনয়ন-ভিত্তিক হওয়ায় এ ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না। 

সংযুক্ত আরব আমিরাতের ‘ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেন শিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি’ (আইসিপি) বিষয়টিকে গুজব হিসেবে আখ্যা দিয়েছে। খবর ইকোনমিক টাইমসের।

আইসিপি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত আমিরাতের সরকার নেয়নি। গোল্ডেন ভিসা দেওয়ার প্রক্রিয়া, শর্তাবলি ও প্রযোজ্য শ্রেণিবিন্যাস সরকার নির্ধারিত আইন, বিধি ও মন্ত্রীপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়। এসব তথ্য পাওয়া যাবে শুধু কর্তৃপক্ষের সরকারি ওয়েবসাইট ও স্মার্ট অ্যাপে।

সংস্থাটি আরও স্পষ্ট করেছে—সব ধরনের গোল্ডেন ভিসা আবেদন শুধু ইউএই-এর সরকারি চ্যানেলের মাধ্যমেই করা যায়। কোনো দেশি বা বিদেশি পরামর্শদাতা প্রতিষ্ঠান এ বিষয়ে অনুমোদিত নয়। কিছু বিদেশি কনসালটেন্সি অফিসের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছিল যে, তারা নাকি ইউএই-এর বাইরে থেকেও সব শ্রেণির মানুষের জন্য আজীবন গোল্ডেন ভিসা সংগ্রহ করে দিতে পারবে। এমন দাবির কোনো আইনি ভিত্তি নেই এবং এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই করা হয়েছে।

আইসিপি জানিয়েছে, এমন ভুল তথ্য দিয়ে যারা ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুবাই-ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান রায়াদ গ্রুপ একটি বিবৃতিতে স্বীকার করেছে, তাদের প্রচারিত ‘আজীবন গোল্ডেন ভিসা’ বিষয়ক তথ্য ছিল ভুল ও বিভ্রান্তিকর। তারা পুরো ঘটনার জন্য দায়িত্ব স্বীকার করে ক্ষমা চেয়েছে।

ভুল তথ্যটি প্রথমে রায়াদ গ্রুপ থেকে প্রকাশিত হয় এবং পরে ভারতের সংবাদ সংস্থা পিটিআই সহ আরও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়েছিল, প্রায় ৩৩ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে ইউএই গোল্ডেন ভিসা পাওয়া সম্ভব। অথচ আইসিপি জানায়, এ দাবি ভিত্তিহীন এবং এতে শুধু কোম্পানির পরিষেবা ফি-এর বিষয়টি চতুরভাবে উপস্থাপন করা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250