শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

বাড়িতে নাচোস তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নাচোস খেতে সবাই পছন্দ করেন। মচমচে এই খাবারের স্বাদে মুগ্ধ সবাই। মেক্সিকান খাবারটি এখন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তার বিভিন্ন ফুডকোর্টেও পাওয়া যায়। মচমচে নিমকির সঙ্গে সালাদ, চিকেন, মেয়োনিজ ও সসের দুর্দান্ত মিশেলে তৈরি হয় নাচোস। এতে পর্যাপ্ত মেয়োনিজও থাকে, যা এই খাবারের স্বাদ আরও বাড়ায়। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ভুট্টার আটা ২ কাপ

২. ময়দা আধা কাপ

৩. পনির গুঁড়া ২০০ গ্রাম

৪. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ

৫. লবণ পরিমাণমতো

৬. মাখন ২৫ গ্রাম

৭. কুসুম গরম পানি পরিমাণমতো।

পদ্ধতি

ভুট্টার আটা, ময়দা, পনির, কাঁচা মরিচ কুচি, লবণ ও মাখন একসঙ্গে মিশিয়ে নিন। পানি দিয়ে ভালো করে ময়দা মথে নিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখুন।

এবার খামির থেকে বড় আকারের রুটি পাতলা করে বানিয়ে নিন। তিন কোণা করে কেটে ডুবো তেলে অল্প আঁচে হালকা বাদামি রং করে ভাজতে হবে।

আরো পড়ুন : বিকেলের নাস্তায় খেতে পারেন সুস্বাদু ডিমের কাটলেট

চিকেনের উপকরণ

১. মুরগির কিমা ২ কাপ

২. পেঁয়াজ কুচি ১ কাপ

৩. মরিচ গুঁড়ো ১ চা-চামচ

৪. গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ

৫. আদা কুচি ১ চা-চামচ

৬. রসুন কুচি ১ চা-চামচ

৭. সয়াসস ২ টেবিল চামচ

৮. ওয়েস্টার সস ২ টেবিল চামচ

৯. লেবুর রস ২ টেবিল চামচ

১০. টমেটো সস ২ টেবিল চামচ

১১. মাখন ৫০ গ্রাম

১২. টমেটো সালসা আধা কাপ (টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ সব একসঙ্গে ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করতে হয়; যাতে একদম মিহি না হয়ে যায়)

১৩. পনির ২০০ গ্রাম

১৪. পেঁয়াজ গোল করে কাটা আধা কাপ

১৫. ধনেপাতা কুচি আধা কাপ।

পদ্ধতি

মুরগির কিমা, সয়াসস, ওয়েস্টার সস দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রাখতে হবে। এরপর মাখন গরম করে আদা-রসুন ভেজে তাতে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

মাখানো কিমা দিয়ে ভুনতে হবে। মাংসের রং হালকা সাদা হলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করুন। লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামাতে হবে।

পরিবেশন পাত্রে রান্না করা কিমা রেখে উপরে টমেটো সালসা, পনির, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিয়ে প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট রেখে কর্ন চিপস দিয়ে পরিবেশন করতে হবে।

এবার কর্ন চিপস, চিকেন, সালসা বড় একটি সার্ভিং ডিসে একের পর এক রেখে সাজিয়ে দিতে হবে। এর সঙ্গে গলানো ক্রিমি চিজ, পছন্দমতো ক্রিম, মেয়োনেজ লেয়ার করে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে সুস্বাদু খাবার নাচোস।

এস/ আই.কে.জে


নাচোস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250