মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার *** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ *** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট

ইরানকে ভাগ করে তেল দখল করতে চায় যুক্তরাষ্ট্র: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানকে ভাগ করে এর তেলসম্পদ দখলের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন। খবর আল জাজিরার।

গতকাল সোমবার (৯ই মার্চ) সংবাদ সম্মেলনে ইসমাইল বাগাই বলেন, ‘তাদের পরিকল্পনা পরিষ্কার এবং উদ্দেশ্যও স্পষ্ট। তারা আমাদের দেশকে ভাগ করে আমাদের তেলসম্পদ অবৈধভাবে দখল করতে চায়।’

বাগাই আরও বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) লক্ষ্য হলো আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, আমাদের জনগণকে পরাজিত করা এবং আমাদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা।’

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সব ধরনের আন্তর্জাতিক আইনকে ঝুঁকির মুখে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আন্তর্জাতিক সব রীতিনীতি ও প্রথা লঙ্ঘন করেছে।’

সংবাদ সম্মেলনে বাগাই আরও অভিযোগ করেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার আগে যে কূটনৈতিক আলোচনা চলছিল, যুক্তরাষ্ট্র তা ‘নস্যাৎ’ করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যখন পুরোপুরি কূটনৈতিক আলোচনায় ব্যস্ত ছিলাম, তখনই তারা যুদ্ধ শুরু করেছে। তাই এখন আমরা একযোগে আমাদের দেশ রক্ষা করছি।’

জে.এস/

ইসমাইল বাগাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250