শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর *** মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা *** ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ *** শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী *** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

প্রতিবছর একটি বিসিএস শেষের পরিকল্পনা পিএসসি চেয়ারম্যানের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

প্রতিবছর একটি বিসিএস পরীক্ষার সব ধাপ শেষ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

শুক্রবার (২৬শে এপ্রিল) ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

পিএসসি চেয়ারম্যান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এখন থেকে প্রতিবছর একটি বিসিএস পরীক্ষার সব ধাপ শেষ করার পরিকল্পনা করছে কমিশন। আশা করছি, এর সুফল পাবে চাকরিপ্রার্থীরা। 

রাজধানী ঢাকা ছাড়াও সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টায় দেশের ২১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা চলে। ৩ হাজার ১৪০ পদের বিপরীতে এই পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছিলেন।

আরও পড়ুন: সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না : শিক্ষা মন্ত্রণালয়

গত বছরের ৩০শে নভেম্বর ৪৬ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে সব মিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০ টি। এর মধ্যে জেনারেল ক্যাডারের পদ ৪৮৯ টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ ২ হাজার ৭৪ টি। 

এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

এসকে/ 

বিসিএস পিএসসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250