শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার নির্দেশনা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সব পক্ষকে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত কয়েকটি নির্বাচনে জাতীয় দলের খেলোয়াড়দের প্রচারণায় দেখা গেলেও এবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই এই সতর্কবার্তা দিয়ে রাখল এনএসসি।

সোমবার (২৪শে নভেম্বর) এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং সব নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা কাম্য নয়।’  

ক্রীড়া পরিষদের দেওয়া চিঠিতে দুটি বিষয়ে ক্রীড়া ফেডারেশনের পাশাপাশি খেলোয়াড়দেরও সতর্ক করা হয়েছে। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না। কোনো নির্বাচনী সভার মঞ্চে প্রচারণামূলক কাজে অংশ নেওয়া থেকে বিরত থাকার বিষয়ে ‘কঠোরভাবে মেনে চলতে’ নির্দেশনা দেওয়া হয়েছে।  

এনএসসির চিঠিতে আরও বলা হয়, ‘উপরোক্ত নির্দেশনাসমূহের যেকোনো ব্যত্যয় দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে, যা একেবারেই অনভিপ্রেত । তাই দেশের সার্বিক কল্যাণে নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।’

গত বছরের শুরুতে হওয়া নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান অংশ নিয়েছিলেন। তাদের ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের ক্রিকেটারদের দেখা গিয়েছিল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250