মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

না জানিয়ে ইউটিউবে নাটক রিলিজ, নির্মাতা ও অভিনেতার ক্ষোভ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

‘আপন পর’ নাটকে নিলয় ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

নাটক কিংবা সিনেমার প্রচার নিয়ে নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের পাল্টাপাল্টি অভিযোগ নতুন কিছু নয়। এবার ঈদের একটি নাটকের প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা নিলয় আলমগীর। সোশ্যাল মিডিয়ায় এ অভিনেতা জানান, নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে দীপ্ত নাটক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘আপন পর’ নামের একটি নাটক।

ইউটিউবে নাটক প্রকাশের আগে ফেসবুকে পোস্টার, ট্রেলার রিলিজ করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচারের পর গতকাল দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রচার ছাড়াই প্রকাশ পেয়েছে নাটক ‘আপন পর’। ইউটিউবে নাটক প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতা রাখি ও অভিনেতা নিলয় জানান, নাটকটি রিলিজের বিষয়ে তারা কিছুই জানেন না।

ফেসবুকে নিলয় আলমগীর লেখেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ‍্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (গতকাল শুক্রবার, ১৩ই জুলাই)। কিন্তু রিলিজের ব‍্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এ নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন।’

যে কোনো কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচার গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি উল্লেখ করে নিলয় লেখেন, ‘যেহেতু ডিজিটাল প্ল‍্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’

এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তার দিকে প্রশ্ন তুলেছেন অভিনেতা। নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’

আপন পর নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান ও শর্মী প্রমুখ।

এইচ.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250