শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হলো। আজ রোববার (২রা ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়েছে।

এর আগে ফজরের পর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান শুরু করেন। যারা এখান থেকে চিল্লা, ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন।


ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালিত হয়। 

বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার এর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার জামাত, যেখানে মুসল্লিদের ঢল নামে।

আয়োজকরা জানিয়েছেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিয়েছেন। দ্বিতীয় ধাপে ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন।

প্রথম পর্ব শেষ হওয়ার আট দিন পর ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব, যা আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

এস/ আই.কে.জে/


বিশ্ব ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250