শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসপাতালে দালাল চক্রের চারজনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষার্থী ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ দালাল চক্রের চার সদস্যকে ধরে পুলিশে দিয়েছে। বুধবার (৩০শে অক্টোবর) দুপুর ১টার দিকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটকরা হলেন স্বপন (৪৮), আজমল (৩২), মজিবুর রহমান (৩৫) ও ইয়াসমিনা (৩৫)। চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে প্রতারণা করে আসছিল।

ঘটনাস্থলে উপস্থিত মুন্সিগঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থী অহনা আক্তার মাহিয়া গণমাধ্যমকে বলেন, সকালে হাসপাতালে আমরা কয়েকজন শিক্ষার্থী যাই। এসময় কয়েকজনকে দেখি যারা রোগীদের বিভিন্ন বিষয় বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এসময় একজনকে ধরলে চক্রের বাকি সদস্যরা আমাদের ওপর হামলার চেষ্টা করে। আমার হাত কামড়ে আঘাত করেন এক নারী। পরে হাসপাতালের লোকজন মিলে তাদের আটক করা হয়।

আরেক শিক্ষার্থী তাজ বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি হাসপাতালে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। যেসব গরিব রোগীরা হাসপাতালে আসতেন তাদের সঙ্গে প্রতারণা করতো তারা। বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করে প্রচুর টাকা হাতিয়ে নিত। আমরা চাই এটি স্থায়ীভাবে বন্ধ হোক।

আরও পড়ুন: বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা জামাল বলেন, হাসপাতালে পরিচ্ছন্নতা থেকে দালাল প্রতিরোধে ছাত্ররা আমাদের সহযোগিতা করে আসছে। আজ দালাল চক্রের কয়েকজন হাসপাতালে এসে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা আমাদের কাছে নিয়ে এলে আইনি সহযোগিতার জন্য পুলিশকে ফোন দিলে পুলিশ তাদের আটক করে।

তিনি আরও বলেন, দালাল প্রতিরোধে আমাদের কার্যক্রম চলছে। এখন থেকে চিহ্নিত দালালদের ছবি টাঙিয়ে রাখা হবে হাসপাতালে। যেন তারা অপকর্ম করতে না পারে। রোগীদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব কুমার দে বলেন, দালালির অভিযোগে চারজনকে ধরে আমাদের কাছে সোপর্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি পদক্ষেপের কার্যক্রম চলছে।

এসি/কেবি


হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250