রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

শীতের দিনে তেল মালিশের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের দিনে তেল মালিশ করলে অনেক উপকার পাওয়া যায়। প্রতিদিন তেল মালিশ করার প্রয়োজন নেই। সপ্তাহে এক থেকে দু'দিন তেল মালিশ করলেই উপকার পাবেন। শীতকালে তেল মালিশ করলে যেসব উপকারিতা পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক-

রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো হয়

শীতের সময় তেল মালিশ করলে সারা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া খুব ভালভাবে সম্পন্ন হয়। সেই সঙ্গে শরীর-স্বাস্থ্য ভালো থাকে। সারা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে শরীরের সর্বত্র সঠিক মাত্রায় অক্সিজেন সরবরাহও ঠিকভাবেই হবে। যার ফলে সুস্থ থাকতে পারবেন। 

মানসিক চাপ, ব্যথা-বেদনা কমায়

মানসিক চাপ বেড়ে গেলে তা কমাতে সাহায্য করে তেল মালিশ। তেল দিয়ে সারা শরীরে বিশেষ করে গাঁট অংশ, মাথা, ঘাড় এইসব স্থানে মালিশ করলে অবসাদ এবং মানসিক চাপ দুই-ই কমবে। খুব বেশি মানসিক চাপে থাকলে তেল মালিশ করতে পারেন। এতে আপনার মুড রিল্যাক্স হবে। শীতকালে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট কিংবা গাঁট অংশে যন্ত্রণা বাড়ে। এই ব্যথা কমাতে তেল মালিশ করতে পারেন। 

আরো পড়ুন : ২০২৪ সালের ওজন কমানোর সেরা ডায়েট

ত্বক থাকবে টানটান, ভাল থাকবে চুলও

যেহেতু তেল মালিশ করলে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়, তাই এই অভ্যাসের ফলে আপনার ত্বক থাকবে টানটান। চুলের ত্বকে তেল মালিশ করলেও একইভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে। তার ফলে চুলের স্বাভাবিক বৃদ্ধি হয়। চুল পড়ার সমস্যাও কমে। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শীতের দিনে খাঁটি তেল দিয়ে মালিশ করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। 

এস/কেবি


তেল মালিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250