রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

এমবাপ্পে নেই, গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে। কিন্তু ফরাসি তারকার গোলের রথ এগিয়ে নিয়ে যাচ্ছেন গঞ্জালো গার্সিয়া। রোববার (৪ঠা জানুয়ারি) লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৫–১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন স্পেনের স্ট্রাইকার।

ম্যাচের ২০ মিনিটে নিজের দলের প্রথম গোলটি করেন গার্সিয়া। দ্বিতীয় গোলটি পেতে রিয়ালকে অবশ্য অপেক্ষা করতে হয় ৫০ মিনিট পর্যন্ত। দুর্দান্ত এক ভলিতে সেই গোলটিও করেন গার্সিয়া। ৬ মিনিট পর রাউল আসেনসিওর গোলে ব্যবধান ৩–০ করে রিয়াল।

ঘরের মাঠে রিয়াল যখন বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, ৬৬ মিনিটে একটি গোল শোধ দেয় বেতিস। কিন্তু ৮২ মিনিটে দলের চতুর্থ গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। এরপর যোগ করা সময়ের ৩ মিনিটে ফ্রান গার্সিয়া ব্যবধান ৫–১ করেন।

এমবাপ্পের জায়গায় মাঠে নামা ২১ বছর বয়সী গার্সিয়ার দারুণ নৈপুণ্যে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল। ১৯ ম্যাচে ১৪ জয় আর ৩ ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট এখন ৪৫। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

গঞ্জালো গার্সিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250