রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

ব্যবসার পরিবেশ সহজ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেয়া হবে না।

আজ বুধবার (১৪ই জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজন বলে মনে করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থার সংকটে পড়েছেন। ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা নানা ঝুঁকি নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।

জে.এস/

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250