রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে দুই অর্ধে (২০ মিনিট) হয়েছে চারটি করে গোল।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে অবশ্য গোলের খাতাটা বাংলাদেশই খোলে। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী।

প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়া শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)।

দ্বিতীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে। ইনতিশারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)।

শেষ মুহূর্তে আরও জমে ওঠে ম্যাচ। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান তিনি (৪-৪)।

হুটার শেষবারের মতো বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কয়েকবার। দ্বিতীয় ম্যাচে পরশু একই ভেন্যুতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250