রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

৪১০০ শতাংশ লভ্যাংশ দেবে লিন্ডে বিডি, শেয়ারবাজারে ইতিহাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৪১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার হোল্ডাররা অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৪১০ টাকা করে পাবেন।

দেশের শেয়ারবাজারের ইতিহাস আর কোনো কোম্পানি কখনো এত বেশি অন্তর্বর্তী লভ্যাংশ দেয়নি। রেকর্ড পরিমাণ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফায় (ইপিএস) উল্লম্ফন হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় চলতি বছরের ৩১শে জুলাই সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানায়, লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২৫শে সেপ্টেম্বর।

চলতি বছরের ৩১শে জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪১৫ টাকা ৮ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৩২ টাকা ৩৫ পয়সা।

আরও পড়ুন: ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা

আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৮ টাকা ৮৪ পয়সা। আর ২০২৩ সাল শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৩৭১ টাকা ২৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা ও সম্পদ উভয় বেড়েছে। সাবসিডারি কোম্পানির শেয়ার বিক্রি করে উচ্চ মুনাফা পাওয়ায় মুনাফায় এমন উল্লম্ফন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে লভ্যাংশ ঘোষণার কারণে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

এর আগে দেশের শেয়ারবাজারে সর্বোচ্চ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার পরিমাণ ছিল ১৫৪০ শতাংশ। এই অন্তর্বর্তী লভ্যাংশও লিন্ডে বাংলাদেশ দিয়েছিল।

এসি/ আই.কে.জে/


লভ্যাংশ লিন্ডে বিডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250