শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা: *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টার পরপর শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় সড়কের পাশে জড়ো হতে শুরু করেন। আধা ঘণ্টা পর তারা সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধের কারণে নিউ মার্কেট ও নিউ এলিফ্যান্ট রোড থেকে মিরপুর রোডে যাওয়ার লেনে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সিটি কলেজ থেকে মিরপুর রোড ও ল্যাব এইড হাসপাতাল মোড়ের ইউ-টার্ন দিয়ে শাহবাগ যাওয়ার লেন চালু রয়েছে।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, দেশে বর্তমানে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, সেটা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ না করেই তারা (শিক্ষা মন্ত্রণালয়) যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। তাদের উচিত ছিল জলাবদ্ধতা রয়েছে এমন এলাকায় শিক্ষার্থীদের সহায়তা করা। সেটা না করে তারা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

জলাবদ্ধতায় অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেননি দাবি করে তিনি আরও বলেন, হাঁটু পানি পেরিয়ে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। বৃষ্টিতে ভিজে আমাদের পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এসব বিবেচনায় না নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একেবারেই ঠিক হয়নি।

দুপুর ১২টার দিকে পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধিকে নিয়ে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি তুলে ধরার জন্য প্রস্তাব দেন। তবে শিক্ষার্থীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250