শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েলে সাইরেন বাজছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের একটি ভবন। ছবি: রয়টার্সের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এবং নাগরিকদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার তাগিদ দিতে সাইরেন বাজছে ইসরায়েলে। নাগরিকদের বাংকার থেকে বের হয়ে আসার আহ্বান জানানোর কিছু সময় পরই আবারও এ সাইরেন বাজানো হয়েছে। খবর আল জাজিরার।

আজ মঙ্গলবার (২৪শে জুন) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে। টাইমস অব ইসরায়েল উত্তর ইসরায়েলের পাশাপাশি দক্ষিণেও সাইরেন বাজানোর খবর দিয়েছে। অপরদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে তেল আবিবে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে রয়টার্স।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েল মেহরান ও ডিস্ট্রিক্ট ৬-এর আশেপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। তারপর ইরানও পাল্টা হামলা চালায়।

এ যুদ্ধে বিরতি টানতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছেন বলে প্রকাশ করেছে এপি। হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইরানের সঙ্গেও যোগাযোগ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি নেই। ইসরায়েল ভোর সাড়ে ৪টার (ইরানের স্থানীয় সময়) মধ্যে ইরানে হামলা বন্ধ করে, তাহলে ইরানও সামরিক প্রতিক্রিয়া দেখানো বন্ধ করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে আরাগচি লিখেছেন, 'যেমনটা ইরান বারবার স্পষ্ট করে বলেছে—ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করেছে, ইরান ইসরায়েলের ওপর নয়।'

আরএইচ/

ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-ইসরায়েল যুদ্ধ ইসরায়েলে সাইরেন বাজছে আরানে ইসরায়েলের হামলা ইরানের পাল্টা হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250