বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

জাপানের রেসের সেই ঘোড়াটি এবার আলোচনায় যে কারণে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। গত মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।

লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ঘোড়দৌড়ে অংশ নেয় হারু উরারা। সে সময় মোট ১১৩টি রেসে দৌড়ালেও কখনোই জেতেনি সে। তবু তাকে বলা হতো ‘হারের উজ্জ্বল নক্ষত্র’। জাপানের জনগণ তাকে ভালোবেসেছিল তার হার না মানা মানসিকতার জন্য।

হারু উরারাকে ঘিরে অনেক জনপ্রিয় সাংস্কৃতিক উপাদান গড়ে উঠেছে জাপানে। গেম ও অ্যানিমে সিরিজেও তার নামে একটি চরিত্র তৈরি হয়েছে। সেই সিরিজের নির্মাতারা এক্স মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন—‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, হারু উরারা ৯ই সেপ্টেম্বর আমাদের ছেড়ে গেছে। তার সংগ্রাম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

হারু উরারার যত্ন নিতেন চিবা প্রিফেকচারের অনজুকু শহরের মার্থাস ফার্মের কর্মীরা। পরিচর্যাকারী ইউকো মিয়াহারা জানান, মৃত্যুর আগের দিন তিনি বুঝতে পারেন, ঘোড়াটির শারীরিক সমস্যা হয়েছে। পরে পশুচিকিৎসক ডাকলেও হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মারা যায়। মিয়াহারা দুঃখ প্রকাশ করে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে শুধু জাপান নয়, বিদেশ থেকেও অনেক ভক্ত হারু উরারাকে দেখতে আসতেন।’

সাধারণত ঘোড়ার আয়ুষ্কাল ২৫ থেকে ৩০ বছর। এই হিসেবে হারু উরারা পরিপূর্ণ জীবনই পেয়েছে। জীবনের শেষ দিনগুলোতেও তার স্বাস্থ্য ভালো ছিল এবং ভক্তরা নিয়মিত দেখতে যেতেন।

হারু উরারাকে নিয়ে তৈরি জীবনীতে বলা হয়েছে—‘সে সব সময় হাসে, এমনকি হেরে গেলেও। প্রতিবার নতুন উদ্যমে চেষ্টা করে এবং আশার আলো ছড়িয়ে দেয়।’

এই কারণেই হারু উরারাকে শুধু ব্যর্থতার প্রতীক নয়, বরং না-হারার প্রতীক হিসেবেও মনে রেখেছেন জাপানের মানুষ।

জে.এস/

রেসের ঘোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250