মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

মালয়েশিয়ার আদালতে জঙ্গিবাদে অভিযুক্ত দুই বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসলামিক স্টেট বা আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার একটি দায়রা আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, আইএসের কার্যক্রমকে সমর্থন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রথমজনের নাম মো. মামুন আলী (৩১)। তিনি ২০২৩ সালের ২৮শে জুলাই থেকে ২০২৪ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত সাহীফুল্লা ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএসকে সমর্থন জানানোর অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

দ্বিতীয় অভিযুক্ত ২৭ বছর বয়সী মো. রেফাত বিশাত। তার বিরুদ্ধে গত ১০শে জুলাই মোবাইল ফোনে আইএসের পতাকার একটি ছবি রাখার অভিযোগ আনা হয়। রেফাতের বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে, যেখানে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিস বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

আদালতে দুজন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করেন। তবে বাংলাদেশি দুই অভিযুক্ত ব্যক্তির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক দাতুক আহমদ কামাল আরিফিন ইসমাইল তাদের জামিন নামঞ্জুর করেছেন। আগামী ১২ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বারনামা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা অল্প কিছু মালয় ভাষা বোঝেন, তাই একজন দোভাষী নিয়োগের জন্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

জে.এস/

মালয়েশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250