শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

পুরান ঢাকার রাসায়নিক গুদাম দ্রুত অন্যত্র সরানোর সুপারিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার রাসায়নিক গুদামগুলো দ্রুততার সঙ্গে অন্যত্র সরাতে কার্যকর ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমটি।

বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) প্রথম বৈঠক কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মির্জা আজম, শামীম ওসমান, মো. আব্দুল ওদুদ, আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ মোহিত উর রহমান, এ বি এম আনিছুজ্জামান এবং শেখ আনার কলি পুতুল বৈঠকে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

বৈঠকে উপস্থিত সংসদ-সদস্যদের পরচিতি র্পব শেষে, শিল্প মন্ত্রণালয়ের বিসিক কর্তৃক বাস্তবায়নাধীন কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পের কাজের অগ্রগতি; ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের কাজের সর্বশেষ অগ্রগতি; বিএমআরই অব কেরু অ্যান্ড কোম্পানি প্রকল্প; চিনি শিল্পের সার্বিক বিষয়; শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং সাভার চামড়া শিল্প পার্কের ঈঊঞচ এর বর্তমান অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুরান ঢাকার রাসায়নিক গুদামগুলো দ্রুততার সঙ্গে অন্যত্র সরানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এইচআ/ 

পুরান ঢাকা রাসায়নিক গুদাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250