মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ব্যস্ততার মাঝেও অভিনব কৌশলে স্ত্রীকে খুশি করলেন জাকারবার্গ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

হাজারো ব্যস্ততার মাঝেও স্ত্রী প্রিসিলা চ্যানকে খুশি করার চেষ্টা করেন ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর প্রায়ই তার সেসব কাণ্ড নেটিজেনদের আলোচনার কারণ হয়। এ ঘটনায় এবার অভিনব কৌশল ব্যবহার করে ফের আলোচনায় জাকারবার্গ।

বুধবার (১৩ই নভেম্বর) স্ত্রী প্রিসিলার সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটি উদযাপন করতে একটি গান প্রকাশ করেছেন মেটার সিইও।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০০০ সালে প্রকাশিত লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের গান ‘গেট লো’-এর একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। গানটি নতুন করে লেখেন তিনি এবং তার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী টিপেইন। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামের এক পোস্ট করেন মার্ক জাকারবার্গ। তিনি নিজের ও প্রিসিলা চ্যানের তরুণ বয়সের ছবি জুড়ে দেন।

পোস্টটিতে জাকারবার্গ বলেন, যখন আমি প্রথম প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখেছিলাম, তখন ‘গেট লো’ গানটি বাজছিল। তাই প্রতি বছর ডেটিং অ্যানিভার্সারিতে আমরা এটা শুনি। এ বছর আমি টি-পেইনের সঙ্গে মিলে এই গানের আমাদের নিজস্ব সংস্করণ করলাম।

তিনি জানান, ট্র্যাকটি স্পটিফাইতে ‘জি-পেইন’ নামে পাওয়া যাবে। ‘২০০২ সালে লিল জন এবং ইস্ট সাইড বয়েজের ‘কিংস অফ ক্রাঙ্ক’ অ্যালবামে প্রকাশিত হয় গানটি।

এই পোস্টে মজা করেই মন্তব্য করেছেন প্রিসিলা চ্যান। তিনি বলেন, এখন সেই ২১ বছর আগের মতো কিছু করতে পারি না। তবে এই গান কিন্তু আমাদের স্মৃতিতে আমাকে ফিরিয়ে নিয়ে গেলো।

ওআ/কেবি


মার্ক জাকারবার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250