শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বিদেশ যেতে বাধা নেই ড. ইউনূসের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ই মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে গত ৭ই মার্চ বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। 

১২ই মার্চ বিদেশে যাবেন এবং ৪ঠা এপ্রিল দেশে ফিরবেন বলে আদালতকে জানিয়েছিলেন  ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কারণ দেখিয়ে আদালতে আবেদন করা হয়।  

আরো পড়ুন: প্রতিবন্ধী কোটায় ১১৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রুল

তিনি আরও বলেন, যেহেতু হাইকোর্ট বলেছেন ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে আদালতকে জানিয়ে যেতে হবে, তাই ওনার পক্ষ থেকে আমরা বৃহস্পতিবার (৭ই মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনালকে বিষয়টি অবগত করি, আবেদন করি।

এর আগে গত ৫ই ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ যেতে অনুমতি লাগবে জানিয়ে আদেশ ও রুল জারি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

এইচআ/ 

ড. ইউনূস বিদেশ যাত্রা শ্রম আপিল ট্রাইব্যুনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250