বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

স্কুল মাঠ থেকে চুরি হওয়া শিশু ফিরলো মায়ের কোলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর কিন্ডার গার্টেনের মাঠ থেকে চুরি হওয়া ৯ মাস বয়সী সেই শিশু মালিহা ইসলাম ওহি তার মায়ের কোল ফিরে পেয়েছে। রাতের অন্ধকারে খালি গায়ে পুরনো কম্বল পেঁচিয়ে একটি গ্রামীণ রাস্তার পাশে ফেলে রেখে যায় চোর।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলার পুলিশ সুপার তারেক বিন রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার রাত ১টার দিকে কমলনগর থানা পুলিশ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। 

শিশু মালিহার মা মরিয়ম বেগম তার মেয়েকে ফিরে পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাত ১২টা পর্যন্ত আমরা থানায় ছিলাম। সেখান থেকে বাড়ি আসার ১০ মিনিটের মাথায় থানা থেকে আমাদের কাছে ফোন আসে। থানায় গিয়ে আমার মেয়েকে দেখতে পাই। পরে আমার কাছে মালিহাকে ফিরিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, চারদিন পর আমার মেয়ে আমার কোলে ফিরেছে। আমার বুকটা ভরে গেছে। চুরির সাথে যে নারী জড়িত, তাকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমি তার বিচার দাবি করছি।

কমলনগর থানার ওসি (তদন্ত) আবদুল জলিল বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থানার নিকট উপকূল কলেজের পিছনে মাটির রাস্তা দিয়ে জনৈক পথচারী ইউছুপ বাড়ি যাওয়ার সময় কম্বল মোড়ানো একটি শিশু দেখতে পায়। তিনি চিৎকার দিয়ে লোকজন জড়ো করে। পরে এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তার পরিচয় নিশ্চিত করে। এর আগে শিশুর মা থানায় একটি জিডি করে। সে সূত্রে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে।

আরও পড়ুন: এনআইডি জালিয়াতি মামলায় ডা. সাবরিনার বিচার শুরু

ঘটনার বিবরণে শিশুর মা মরিয়ম বেগম জানান, চুরি হওয়া ওহির বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নার্সারী শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান ছিল। সেখানে মিহি ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে যোগ দেয়। এতে মালিহাকে নিয়ে তার মা মরিয়মও বিদ্যালয়ে যায়। মিহিকে সাজানোর জন্য চুলের ক্লিপ ও বেল্ট আনার জন্য বিদ্যালয়ের পাশেই বাজারে যান মা মরিয়ম। এসময় মায়া নামে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর কাছে মালিহাকে রেখে যান। এরমধ্যেই মায়ার কোল থেকে অচেনা এক নারী মালিহাকে নিয়ে যায়। সুযোগ বুঝে সেখান থেকে শিশুটিকে নিয়ে সটকে পড়েন ওই নারী। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে বিদ্যালয়ের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা যাচাই করে দেখতে পায় মাথায় লাল হিজাব, মুখে মাস্ক ও কালো বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছে। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যাচাই করেও একই দৃশ্য দেখা গেছে।

শিশু চুরির ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্ধারের দাবি জানানো হয়। মানববন্ধন করেছে পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চালায়। অবশেষে চারদিন পর শিশুটি উদ্ধার হয়ে তার মায়ের কোলে ফিরেছে।

এসকে/ 

শিশু মায়ের কোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250