মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

কান উৎসবে ‘আলী’র স্বীকৃতি, নিয়ে যা লিখেছেন শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। গতকাল শনিবার (২৫শে মে) উৎসবের সমাপনী দিনে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতির এ ঘোষণা করা হয়।

এদিকে দেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ পুরো ‘আলী’ টিমকে বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকারাদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।

শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম ‘আলী’। তার শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’

এর আগে গত শুক্রবার (২৩শে মে) ‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয়। কান উৎসবে বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’

গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে ১৫ মিনিটের ‘আলী’ ছবির শুটিং করেছিলেন। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।তবে সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব।

আদনান বলেন, গত বছর ‘ক্যাটালগ’ নামে চারজন মিলে প্রতিষ্ঠানটা শুরু করি। শুরুর পর কোনো কাজ করা হচ্ছিল না। এরপর আমরা কাজ শুরু করলাম। আর ‘আলী’ গল্পটা বানালাম, যা আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রযোজনা। ফেব্রুয়ারিতে আমরা এটি কান উৎসবে জমা দেই। এরপর জানতে পারলাম মনোনয়নের খবর।

এদিকে কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এ গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। এতে ‘আলী’ চরিত্রে অভিনয় করছেন আল আমিন।

আরএইচ/


শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসব আলী সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250